বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অনুসন্ধানী সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক আজাদ

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকতায় ৩০ পূর্তি উপলক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য দেশের শীর্ষ স্থানীয় অনলাইন বিডি২৪লাইভ ডটকমের পক্ষ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ। গতকাল মঙ্গলবার ঢাকার গাজীপুর সাব বাড়ি রিসোর্টে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদ পত্র দেয়া হয়। গতকাল সকাল ১০ টায় গাজীপুর রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে সারাদেশে মোট ৫ জনকে এই সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিডি২৪লাইভ ডটকম ও প্রিন্ট মিডিয়া দৈনিক প্রতিদিনের কাগজ এর উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মশালা প্রশিক্ষণ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘অনুসন্ধানী সাংবাদিকতায় ৩০ পূতি উপলক্ষে বিডি২৪লাইভ ডটকম ৫ জন সাংবাদিককে পুরস্কার প্রদান করেন। অনুসন্ধানী সংবাদ লেখনীর জন্য নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ও বিডি২৪লাইভ ডটকম এর সিলেট বিভাগের বিশেষ প্রতিনিধি এম এ আহমদ আজাদ ও প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল কবির খোকন আজীবন সম্মাননা স্মারক ও সনদ পত্র পান। এছাড়া সেরা জেলা প্রতিনিধি হিসেবে সম্মাননা স্মারক পান সিরাজগঞ্জের সোহেল রানা, বর্ষসেরা মানবিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস হোসেন আকাশ, বর্ষসেরা ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রতিবেদক আরিফ জাওয়াদ। সাংবাদিক এম, এ আহমদ আজাদ এ স্থানীয় সরকার বিষয়ক তার লেখা বিডি২৪লাইভ ডটকম ছাড়াও দৈনিক সমকাল, দৈনিক সবুজসিলেট, দৈনিক তরফ বার্তা, দৈনিক খোয়াই ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাংবাদিক এম,এ আহমদ আজাদ বলেন, সাংবাদিকতা জীবনের অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি। জাতীয় ভাবে সাংবাদিকতায় স্থানীয় সরকার পুরস্কার ২০১৩ পেয়েছি। এবার সেরা প্রতিনিধি হিসেবে বিডি২৪লাইভ ডটকম এর আজীবন সম্মাননা স্মারক পেয়েছি। এটা ছিলো ব্যতিক্রম অনুভূতি। সাংবাদিকতার ৩০ বছর পূর্তিতে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন বিডি২৪লাইভ.কম পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি কর্তৃপক্ষের নিকট। সবার কাছে দোয়া চাই পরবর্তী জীবনের জন্য, পেশাগত অভিজ্ঞতাকে মলাট বদ্ধ করে, কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারি। সবার দোয়া উৎসাহ উদ্দীপনাই কর্মক্ষেত্রে সাহসের যোগান দিতে পারে। এই বয়সেও তারণ্যের যোগান। সততার সঙ্গে দায়িত্ব পালন করবো এটাই শেষ মুহূর্তের প্রতিজ্ঞা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com