সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর উদ্যোগে, উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর (বীর উত্তম) এঁর ৮৯ জন্মদিন পালিত হয়েছে। গতকাল রবিবার বাদ মাগরিব নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ আল-করিম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। উক্ত, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, ৯নং বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান হাজী শেখ সাদিকুর রহমান শিশু, উপজেলা বিএনপি নেতা আব্দুল আলীম চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আল-আমিন, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী (মনির) উপজেলা যুবদল নেতা জাকির আহমেদ, উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা, বশির আহমেদ তুষার, মিলন চৌধুরী, মুনছুরুল হক চৌধুরী, মোঃ জুনু মিয়া, শামীম খান, হোসাইন আহমেদ জিহাদ, জামিল চৌধুরী, আক্কাস আহমেদ, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাদ্দাম আহমেদ, রুমিম আহমেদ, কায়েছ আহমেদ, তোহেল আহমেদ সহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ। দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এঁর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com