বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের সভাস্থলে হামলা ॥ জনসভা পন্ড

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হামলা চালিয়ে গণঅধিকার পরিষদের জনসভা পন্ড করে দেয়া হয়েছে। হামলায় গণঅধিকার পরিষদের দুই কর্মী আহত হয়েছেন। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বাজারে গণঅধিকার পরিষদের নিধারিত জনসভা ছিল। ওই জনসভার বিষয়টি পুলিশ অবগত করা হয়েছে।
চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, গতকাল সকালে জনসভার প্যান্ডেল তৈরী করে ব্যানার লাগানো হয়। এর পরপরই স্থানীয় বিএনপি কর্মী উস্তার মিয়া, মতিন মিয়া, আক্কাছ মিয়া, তমিজ মিয়া ও রিপন মিয়া সেখানে গিয়ে হামলায় চালিয়ে প্যান্ডেল ভাঙ্গার পাশাপাশি গণঅধিকার পরিষদের ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। হামলায় গণঅধিকার পরিষদের দুই কর্মী আহত হয়েছে। চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন-এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলেও গণঅধিকার পরিষদ আন্দোলনের কর্মসূচি গ্রহন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com