মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুলকে লাখাইয়ে গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুল ইসলামকে হবিগঞ্জের লাখাই থানা পুলিশ গ্রেফতার করেছে। নাহিদুল ইসলামের এখনো গলায় গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার আপন খালাতো ভাই হাফেজ ইমরান আহমেদ শহীদ হন। নাহিদুল ইসলামের আরেক খালাতো ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হন। নাহিদুল ইসলামের নানার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের একটি পারিবারিক বিরোধে দায়েরকৃত মামলায় আসামী হিসাবে উল্লেখ করা হয়। ১৮ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলার সময়ও নাহিদুল ঢাকায় চিকিৎসাধীন ছিলেন বলে তার পরিবার দাবী করেছেন।
এব্যাপারে নাহিদুল ইসলামের মা ছাবিকুন্নাহার জানান- আমাদের একটি জায়গা দিয়ে জোরেবলে রাস্তা করার চেষ্টা করে আসছে জিরুন্ডা গ্রামের মোজাক্কির মিয়া ও তার লোকজন। এনিয়ে দুই পক্ষের বিরোধে আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। আমাদের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামীদেরকে পুলিশ গ্রেফতার করছে না। উপরোন্ত ঢাকা থেকে চিকিৎসা নিয়ে একদিনের জন্য নানার বাড়িতে আসা গুরুতর আহত নাহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।
এব্যাপারে লাখাই থানার ওসি জানান- নাহিদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত তা আমার জানা ছিল না। পরে শুনেছি। তখন কিছু করার ছিল না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com