বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৈধ কাগজপত্র না থাকা এবং ভুল চিকিৎসাসহ বিভিন্ন অভিযোগ ছিল হাসপাতালটির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন নুরুল হক হাসপাতালটি তালাবদ্ধ করে বন্ধ করে দেন। একই সাথে গত ১৩ ডিসেম্বর সিজার করতে গিয়ে কর্তৃপক্ষের গাফিলতির কারণে মায়ের গর্ভে শিশুর মৃত্যুর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল হাসপাতালে পরিদর্শনে যান জেলা সিভিল সার্জন। তখন কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিরও যথেষ্ট সেবা ছিল না, যার ফলে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। গত ১৩ ডিসেম্বর এই হাসপাতালে সিজার করতে গিয়ে কর্তৃপক্ষের গাফিলতির কারণে মায়ের গর্ভে শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে, শিশুটির মৃতদেহ অন্য একটি হাসপাতালে সিজারিয়ান পদ্ধতিতে খালাস করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বানিয়াচং উপজেলার সাদকপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক হাফিজ খান হবিগঞ্জ সদর থানা ও জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. শরীফ মো. সানজিদ জামান বলেন, হাফিজ খান নামের ব্যক্তির যে অভিযোগ দেওয়া হয়েছিল, সেই অভিযোগ প্রমাণ পাওয়া গেছে যে হাসপাতালের গাফিলতির কারণেই মায়ের গর্ভে শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. নুরুল হক বলেন, হাসপাতালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজ ছাড়া হবিগঞ্জ জেলায় কোনো হাসপাতাল পরিচালনা করা যাবে না। তিনি আরও বলেন, গত ১৩ ডিসেম্বর যে অভিযোগ পাওয়া গিয়েছিল, সেই অভিযোগে শতভাগ প্রমাণিত হয়েছে যে শিশুর মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com