বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ট্রাক চাপায় সজল মিয়া (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্ডিছড়া চা বাগানের ভেতর পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল লাখাই উপজেলার কাশিপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজল পাল জানান, সজলসহ আরও দুই যুবক সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে মোটরসাইকেলযোগে পুরাতন মহাসড়ক দিয়ে চুনারুঘাট সদরে ফিরছিলেন। চন্ডিছড়া চা বাগানের ভেতরে পৌঁছানোর পর চুনারুঘাট থেকে সাতছড়িমুখী বালুবাহী ট্রাককে ক্রস করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় আরোহী সজল ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও অপর এক আরোহী চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
রাতেই ময়নাতদন্তের জন্য সজলের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com