শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বিজয় দিবসে পথশিশুদের নিয়ে পৌরসভার অন্যরকম আনন্দ

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসের আনন্দকে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছড়িয়ে দিতে অভিনব এক উদ্যোগ নেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। স্থানীয় জালাল ষ্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন হবিগঞ্জ পৌরসভার ভলান্টিয়ার এবং রেড ক্রিসেন্ট এর ভলান্টিয়ারদের একত্রিত করে হবিগঞ্জ শহরের শতাধিক পথশিশুকে নিয়ে নানারকম খেলাধুলা আর হাসি আনন্দে মেতে উঠেন। সুবিধাবঞ্চিত পথশিশুরা মুক্ত স্বাধীন ভাবে পরম আনন্দে ষ্টেডিয়ামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছে। ছেলেরা দুইভাগে ভাগ হয়ে ফুটবল নিয়ে মনের আনন্দে খেলায় মেতেছে আর মেয়েরা ইচ্ছেমতো নিজেদের মতো করে আনন্দ উপভোগ করেছে। তাদের সাথে হবিগঞ্জ পৌরসভার তরুন ভলান্টিয়ার আর রেড ক্রিসেন্ট হবিগঞ্জ এর ভলান্টিয়াররা যুক্ত হয়ে আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আর এ সম্মিলনের উদ্যোক্তার ভুমিকা পালন করেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। তিনি জানান- সুবিধাবঞ্চিত পথশিশুরা অনেক প্রতিভাবান। তাদেরকে ঠিকমতো গাইড করতে পারলে আর একটু ভালবাসা আর স্নেহ দিয়ে সুযোগ করে দিতে পারলে এরা আমাদের সম্পদ হয়ে উঠতে পারবে। হবিগঞ্জ পৌরসভার ভলান্টিয়ার নাফিসা জানায়, বিজয় দিবসের দিনে পথশিশুদের সাথে আনন্দঘন সময় কাটাতে পেরে ভলান্টিয়ারা অনেক খুশি। রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার জয় জানায় এ রকম একটি সুন্দর আয়োজনের সহযাত্রী হতে পেরে তারা অনেক আনন্দিত। ভলান্টিয়ার সবাই ভবিষ্যতে পথশিশুদের নিয়ে যে কোন আয়োজনে অংশ নেয়ার প্রত্যয় ব্যক্ত করে। প্রায় দুই ঘন্টাব্যাপী পথশিশুদের খেলাধুলা আর হাসি আনন্দের পর দুপুর বেলা সবাই মিলে একসাথে দুুপুরের খাবার খাওয়ার মাধ্যমে শেষ হয় বিজয় দিবসে পথশিশুদের অন্যরকম আনন্দের। পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী জানান সুযোগ পেলে হবিগঞ্জ শহরের সুবিধাবঞ্চিত পথশিশুদের কল্যানে সমন্বিতভাবে কোন উদ্যোগ গ্রহনের পরিকল্পনা রয়েছে তার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com