শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৪০টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণকালে জি কে গউছ ॥ রাষ্ট্র ক্ষমতায় না থেকেও বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি গণমানুষের একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অতীতের ন্যায় বর্তমানে এবং ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার ৪০টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণের জন্য ১৬০০ পিস ঢেউটিন বিতরণকালে এসব কথা বলেন। জি কে গউছ বলেন, রাষ্ট্রের সম্পত্তি বিতরণ করে অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে সবাই পারে কিন্তু আমরা প্রমাণ করতে চাই রাষ্ট্র ক্ষমতায় না থেকেও দেশের মানুষের মুখে হাসি ফুটাতে পারে বিএনপি। আমরা দলের চেয়ারম্যান রহমানের নির্দেশে ইতোমধ্যে সারাদেশের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিভিন্ন ধরনের কাজ শুরু করেছি।
তিনি বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী সরকার বিএনপিকে ধ্বংস করতে অনেক নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন করেছে। কিন্তু ছাত্র-জনতা জ্বালিম সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সহ-সভাপতি মো. আজম উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ ফরিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com