বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৭০ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পুকড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের পুত্র আব্দুল কাদির (২০) ও আব্দুল মজিদের পুত্র কাউছার মিয়া (২২)। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির (২০) ও কাউছার মিয়া (২২) সহ আরও একজন মোটর সাইকেলযোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বানিয়াচং থানাধীন পুকড়া এলাকার শাপলা পাম্পের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়। তাৎক্ষনিক কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক অপর আহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে জনতা। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাজানি হল নিহতের বাড়ীসহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি ঘটনাস্থলে পৌছেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com