বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা হাবিব মদসহ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের জৈন্তাপুরে মাদক বিরোধী অভিযানে বিদেশি মদসহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব (৩৮), আলীপুর গ্রামের আবুল হোসেনের পুত্র হাসনাত আহমেদ (২১), চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জৈন্তাপুর বাজার ও তামাবিল মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কার (ঢাকা- মেট্রো- গ- ১৪-৬৯৯৮) এ তল্লাশী চালায় পুলিশ। এ সময় কারে থাকা হাবিবুর রহমান হাবিব, হাসনাত আহমেদ ও বজলু চৌধুরীর কাছ থেকে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার, এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের একটিসহ মোট তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান- গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিবসহ তিনজনকে বিদেশী মদসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com