বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মোঃ শুকুর আলী (৫০) নামে এক রোগী ডাক্তার আসার পূর্বেই প্রাণ হারিয়েছেন। জরুরি বিভাগে প্রায় একঘন্টা অপেক্ষার পরও কর্তব্যরত চিকিৎসকের দেখা পায়নি। মারা যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এসে মৃত ঘোষনা করেন। এ নিয়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালের চিকিৎসকসহ কর্মচারীদের সাথে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্কুর মিয়া বদলপুরের পিটুয়ারকান্দির বাসিন্দা। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জের বদলপুরের পিটুয়ারকান্দি গ্রামের বাসিন্দা মৃত রজব আলীর পুত্র শুকুর আলীর শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল সোমবার সন্ধ্যার পর আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। কিন্তু জরুরি বিভাগে কয়েকজন রোগী ছাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়ার্ডবয় সহ কাউকে পায়নি। অবশেষে ওই বিভাগের মোবাইল নম্বর ০১৭৩০৩২৪৭২৮ বার বার কল করেও বন্ধ পাওয়া যায়। চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। দীর্ঘ প্রায় ১ ঘন্টা যাবত চিকিৎসকের অপেক্ষায় থেকে অবশেষে চিকিৎসা না পেয়েই রাত ৯ টা ১০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে শুকুর মিয়া। এ সময় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে উঠে। রোগীর মৃত্যুর আরও ২০ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ জুলফিকার নাঈম এসে রোগীকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের সাথে চিকিৎসক ও কর্মচারীদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়।
এদিকে খবর পেয়ে থানার এসআই শুভ ও এএসআই জসীমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ডাঃ জুলফিকার নাঈম জানায়, জরুরি নম্বর সম্বলিত সেলফোন পানিতে পড়ে যাওয়ায় এটি বন্ধ আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com