বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ ॥ সূর্য মোদক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার ফতেহগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য মোদক (৩৫) কাভার্ড ভ্যানের সহযোগী ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা সদরের সাঁচাইল গ্রামের মন্টুলাল মোদকের ছেলে। আহত কাভার্ড ভ্যানচালক মো. হোসাইন (৪০) খুলনা সদরের আব্দুল মালেকের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানের চালক ও সহযোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সূর্য মোদকের মৃত্যু হয়। চালক হোসাইনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com