মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস ও রথীন্দ্র বিশ্বাস। এই রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রথীন্দ্রকে দেওয়া হয়েছে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। আসামিদের উপস্থিতিতে এই রায় দেন বিচারক। পরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায়, চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে রঞ্জু বিশ্বাসের সঙ্গে পরিমল ও তাঁর ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই ভাই তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত রঞ্জু বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে একই বছরের ৮ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১০ জনের সাক্ষ্য নেওয়া শেষে রায় দেওয়া হয়েছে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান সরকার পক্ষের আইনজীবী ছিলেন। তিনি এ রায়ে বাদীপক্ষের সন্তোষ্টির কথা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com