বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের মেরাশানি এলাকায় নুশরাত জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ আল আমিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করা হয়। পুলিশ জানায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই দ্বীন মোহাম্মদ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন বলেন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com