শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সম্পন্ন লিটন সভাপতি সাফুল সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৬৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে উপজেলার ইনাতগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মলেন্দু দাশ রানা। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সুমন, সহ-সভাপতি আব্দুর নুর, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন। উপজেলা আওয়ামীলীগ নেতা রাকিল হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, আজিজুর রহমান, মহিবুর রহমান, আব্দুল আজাদ শাহজাহান, জামাল আহমদ সুমন প্রমূখ। সম্মেলনে সর্বসম্মিক্রমে লিটন মিয়াকে সভাপতি সাফুল আহমদকে সাধারণ সম্পাদক ও  আব্দুল কাদিরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com