বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পেটে স্কচটেপ পেঁচিয়ে সিলেটে গাঁজা পাচারকালে নবীগঞ্জে দুর্ঘটনায় মাদক ব্যবসায়ী নিহত ॥ ১০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় পেটে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে মোটরসাইকেল দুর্ঘটনায় জাকির হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। এ সময় নিহত জাকির হোসেনের শরীরে অভিনব কৌশলে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে গাঁজা ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (২২) চুনারুঘাট উপজেলার বাঘারু গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও আহত আজগর আলী (৫০) একই উপজেলার কালিশিরি গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়- রবিবার সকালে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (২২) ও আজগর আলী (৫০) চুনারুঘাট উপজেলা থেকে মোটর সাইকেল যোগে গাঁজা নিয়ে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে পৌঁছামাত্রই মহাসড়কে থাকা একটি ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে জাকির হোসেন (২২) নিহত হয় এবং আজগর আলী (৫০) আহত হয়। স্থানীয় লোকজন জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা দেখতে পায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনের লাশ উদ্ধার করে। এসময় পুলিশ জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে আহত আজগর আলীকে আটক করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল হক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পেটে স্কচটেপ পেঁচিয়ে ও সিটের নিচে করে জাকির ও আজগর সিলেটে গাঁজা পাচার করছিল। চুনারুঘাট থেকে সিলেট যাওয়ার পথে মহাসড়কে থাকা ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন- নিহতের শরীরে ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত আজগর আলীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com