বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে মাদকের আস্তানা আতঙ্কিত এলাকাবাসী যুবক-যুবতীর ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার শেষ সীমানায় মাদক ব্যবসায়ী বাসায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ভিডিওটি এ প্রতিনিধির কাছে সংরক্ষিত রয়েছে।
জানা যায়, ওই এলাকার দুই যুবক মিলে অসামাজিক কার্যকলাপসহ মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী তাদের বিরুদ্ধে বার বার আইন-শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ দিলেও এর কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা থাকার পরও তারা অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বীরদর্পে। এরকম একটি আবাসিক এলাকায় এসব ব্যবসার ফলে পরিবেশ নষ্টসহ চুরি-ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। দুই যুবক এক যুবতীকে নিয়ে ইয়াবা সেবন অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। নিমিষেই ভিডিওটি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন এমন একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানিয়েছেন, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাস্থল নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com