বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা সিরাজুল আটক

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি সিরাজুল হককে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চুনারুঘাট থানা পুলিশ গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সিরাজুল হক গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন প্রাক্তন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। সিরাজুল হক এ মামলার এজাহারনামীয় আসামি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৩ আসামি গ্রেপ্তার হলো। মামলায় চুনারুঘাট পৌরসভার প্রাক্তন মেয়র, ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় আসামি করা হয়।
বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com