বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৬৬ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৩৩) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ২৪ অক্টোবর ভোর রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর এলাকার থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। পুলিশের দাবি গ্রেফতারকৃত ব্যক্তির বসত ঘরে নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা রেখে আরও কয়েকজন মাদক ব্যবসায়ীসহ সম্মিলিতভাবে গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েক জন লোক দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদক ব্যবসায়ী জামাল মিয়ার বসতঘর থেকে তল্লাশী করে ৬৬ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com