বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকদের অবরোধ

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেতন, রেশন ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চণ্ডীছড়া চা-বাগানের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। শ্রমিকদের দাবি, ছয় সপ্তাহ ধরে তাদের নিয়মিত বেতন বন্ধ রাখা হয়েছে এবং রেশনসহ অন্য সুযোগ-সুবিধা বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য বেতন না পাওয়ায় তারা সংসার চালাতে পারছেন না। অবস্থায় তাঁদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, বাগান কর্তৃপক্ষ দ্রুত তাঁদের দাবি মেনে না নিলে তাঁরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তাঁদের অভিযোগ, চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি দায়িত্ব পালন করছে না এবং বেতনসহ বকেয়া মজুরি দেওয়ার বিষয়ে বারবার আশ্বাস দিলেও এখনোতা বাস্তবায়ন করেনি। আজকের সড়ক অবরোধ ও বিক্ষোভে প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে ছিল। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। গন্তব্যে যেতে বিলম্ব হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com