বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ নিহত ৪

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের একজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবপুর উপজেলার সৈয়দনগরে দুর্ঘটনাটি ঘটে। নিহত মডার্ণ বাসের সুপারভাইজার শাহ আলম (৩০) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের গাড়ি চালক মৃত আলফু মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মডার্ণ বাস উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মিতালী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দু’টি দুমড়ে মুছড়ে যায়। শাহ আলমসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অন্য আরো দুইজন নরসিংদী হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস দুটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। তবে চালক দুইজনই পলাতক রয়েছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। জানা যায়, বাস দুটি উল্লেখিত স্থানে পৌঁছলে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতিতে বাসগুলো চলাচল করছিল। নিহত সুপারভাইজার শাহ আলমের দুই ভাই ও দুই বোন রয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com