বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯। র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বড়ধলীয়া গ্রামের তেমুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নরসিংদী জেলার সদর উপজেলার বিলাসদী গ্রামের ওসমান ভূইয়ার ছেলে মাহফুজ ভুইয়া (২৯) ও একই গ্রামের শফি মোল্লার ছেলে সোহাগ (২৮)।
এছাড়াও অপর একটি অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হুসেন আল বাদশা (৩৬) চুনারুঘাট উপজেলার গনকিরপাড় এলাকার মতলিব মিয়ার ছেলে।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com