বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলের হত্যা মামলায় গ্রেফতারকৃত হান্নান কারাগার

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় কবরস্থানে গরু চরানোতে বাঁধা দেওয়ার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে (৫২) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ তাকে আদালতে তুললে সেখান থেকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার আব্দুল হান্নান উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুস শহিদের ছেলে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গতকাল শনিবার ভোরে র‌্যাব-শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল উপজেলার রামপুর চা বাগানের ম্যানেজার বাংলোয় অভিযান চালায়। সেখান থেকে আব্দুল হান্নানকে আটক করে।
র‌্যাব তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাজুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। নিহত তাজুল ইসলাম বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের দণি দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি গ্রামের কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না বলে এলাকাবাসী সিদ্ধান্ত নিলে দক্ষিণপাড়ার সোনাহর মিয়া তা অমান্য করেন। তিনি গত ৯ অক্টোবর সকালে কবরস্থানে গরু-ছাগল চরাতে গেলে তাজুল বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে সোনাহরের লোকজন তাজুলের হামলা করেন। সে সময় বুকে আঘাতপ্রাপ্ত ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
পরে ১৩ অক্টোবর নিহত তাজুলের ছোট ভাই সাইদুল ইসলাম বাহুবল মডেল থানায় নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com