বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে নিখোঁজের ১ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নিখোঁজের একদিন পর হোসাইনুর রহমান নাহিদ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তিনকোনা পুকুরপাড়ের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাহিদ হবিগঞ্জ পৌরসভার নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মিছবাহউর রহমান ফরহাদের পুত্র। সে শহরের একটি মাদরাসার ২য় শ্রেণীর ছাত্র।
জানা যায়, গত বুধবার বিকেলে সহপাঠীদের সাথে খেলাধুলা শেষে পুকুরপাড় সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায় নাহিদ। এরপর দীর্ঘক্ষণ চলে গেলেও তার কোন খোজঁ পাওয়া যায়নি। এক পর্যায়ে রাতেই তার নিখোঁজের বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করে তার চাচা মোঃ মখলিছুর রহমান সাধারণ ডায়েরী করেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ে তার পরিবারের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সকালে এক লোক গোসল করতে গেলে তিনকোনা পুকুরপাড় সংলগ্ন পুকুরটিতে তার মরদেহ ভাসতে দেখে। পরে পরিবারের সদস্যদের খবর দেয়া হলে তারা সেখানে পৌছে মরদেহ উদ্ধার করে। এসময় কান্নায় ভেঙে পড়েন নাহিদের স্বজনরা। কোর্ট স্টেশন ফাঁড়ির এস আই আব্দুল মন্নান লাশের সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। বিকালে লাশ দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com