মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পূজা মন্ডপ পরিদর্শনকালে এনামুল হক সেলিম ॥ হবিগঞ্জ জেলায় কোন সংখ্যা লঘু বা সংখ্যাগুরু নাই, সকলেই আমরা বাংলাদেশী

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। গতকাল শনিবার দিন ব্যাপী তিনি হবিগঞ্জ সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন। এ সময় তিনি পূজারী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন- আমরা মনে করি হবিগঞ্জে কোন সংখ্যা লঘু, সংখ্যাগুরু নাই, আমরা সবাই বাংলাদেশী।
তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে আমরা সর্বদায় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। ইনশা আল্লা কোন অপশক্তি এই দেশে ও দেশের মানুষের কোন ক্ষতি করতে পারবে না। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর যুবদল সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, সোহেল আরমান, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, রজিব আহমেদ, জিয়াউল হক ফয়সাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com