বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কুমারী অসমতি চক্রবর্তী দেবীরূপে পূজিত ॥ দর্শনার্থীদের ভীড় ॥ মোবাইল ও চেইন চুরি

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রামকৃষ্ণ মিশনে ৩য় শ্রেণির ছাত্রী অসমতি চক্রবর্তী শাস্ত্রীয় বিধান অনুযায়ী মালিনী কুমারী হিসেবে পূজিত হন। অসমতি চক্রবর্তী শহরের যশেরআব্দা এলাকার বিধান চক্রবর্তী ও বাসন্তী চক্রবর্তীর কন্যা। এবারের কুমারী পূজা দেখতে রামকৃষ্ণ মিশনে জেলা শহরসহ আশপাশের এলাকা থেকে জড়ো হয় হাজার হাজার দর্শনার্থী। এদিকে একদল চোর দর্শনার্থীদের মোবাইল ফোন, স্বর্ণেও চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পূজা রুপ নেয় উৎসবের আমেজে। এর পুর্বে পূজা শুরুর আগে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেওয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক ও পায়ে আলতা। যথাসময়ে সজ্জিত আসনে বসিয়ে পূজা করা হয় কুমারী মাকে। এসময় শংখ, উলুধ্বনি আর মায়ের স্থতিতে মুখরিত হয় চারদিক। দূর্গাপুজার মহাঅষ্টমীর দিন প্রতি বছর ৫ থেকে ১২ বছরে বয়সী কিশোরীকে দেবীরুপে পূজা করা হয়।
হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম অধ্য স্বামী বেদময়ানন্দ জানান, কুমারি পূজার অর্থ হলো নারী শক্তিকে পূজা করা, মায়ের রূপকে পূজা করা। আমাদের মাঝে যত কাম, ক্রোদ, লোভ, লালসা দুর করে অসুরের বিনাশ ও পবিত্র মানুষদের রক্ষা করেন মায়ের কাছে এই প্রার্থনা করি। তিনি বলেন, কুমারী পূজা দেখতে হাজার হাজার নারী পুরুষ এখানে এসেছে। শান্তিপূর্ণ নির্বিঘে পূজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, কুমারী পূজা উপলক্ষে হবিগঞ্জ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরধার করা হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি মাঠে থাকে র‌্যাব-আনসার সদস্যরা। এছাড়াও মন্ডপ এলাকা যানজটমুক্ত রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মন্ডপ গুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি বাড়ানো হয় সাদা পোষাকদারি পুলিশের নজরদারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com