বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জের ৬৪৩ মণ্ডপে দূর্গোৎসব শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাশ ছেড়ে পিতৃগৃৃহে আসা দুর্গার আগমনকে ঘিরে হবিগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উৎসব। গতকাল সকালে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দূর্গোৎসবের। তবে এবারের পূজা মণ্ডপে দেখা দিয়েছে ভিন্নতা। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলা হয়েছে বন্যাদুর্গতদের চিত্র।
গতকাল বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে প্রতিটি মণ্ডপে দেখা দিয়েছে সাঁজ সাঁজ রব। চারিদিকে পূজার আবহ। রং-তুলির আঁচরে দেবীমূর্তিকে মোহনীয় করে ফুঁটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। ফলে মন্ডপগুলো সেজেছে নবরুপে।
দূর্গোৎসবকে ঘিরে তৎপর রয়েছে জেলার আইনশৃংখলা বাহিনী। এ বছর জেলায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সাড়ে ৬শ পুলিশ ও ৪ হাজার ৯৮ জন আনসার ভিডিপি। পাশাপাশি মন্ডপগুলোতে ৪ প্লাটুন সেনাবাহিনী ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ টহল দিবে। এতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। মন্ডপগুলোর আশে-পাশে স্থাপন করা হয়েছে সিসিটিভি।
এদিকে, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে জেলা পূজা উদযাপন কমিটিও। মন্ডপে মন্ডপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবকটিম। সব মিলিয়ে হবিগঞ্জে এবার শান্তিপুর্ণ ভাবে দূর্গোৎসব পালন করা হবে। এখন পর্যন্ত কোন ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্কিত ঘটনার সম্ভাবনা দেয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com