বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের শাহ আলম (৪৫) সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাকে কাছ থেকে ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা, চারটি সিমসহ বাটন মোবাইল সেট, নগদ ২ হাজার ৬০০ টাকা ও গাঁজা পরিবহন করা বাসটি জব্দ করা হয়।
গতকাল রবিবার ভোরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র‌্যাব সূত্র জানায়, গতকাল রবিবার ভোরে র‌্যাবের দলটি কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ভৈরবের দিক থেকে কিশোরগঞ্জগামী একটি বাস থামালে বাস থেকে চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদেরকে আটক করা হয়। তারা হলেন চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের সফর আলীর ছেলে শাহ আলম, নরসিংদী সদর উপজেলার শোনে গ্রামের মৃত শরিফ মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৪), পলাশ উপজেলার ঘোড়াশাল টেকপাড়া গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে মুরাদ মিয়া (২৪) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার হাটাবো আটলাশপুর টেকপাড়া গ্রামের নওশের আলী মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (৩০)।
র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com