বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক পদোন্নতি জনিত কারনে কর্মস্থল ত্যাগ করে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে বদলী হওয়া উপলক্ষে বিশাল গনসংবর্ধনা দিয়েছে নবীগঞ্জ উপজেলার ভূমিহীনরা। গতকাল বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, সংবর্ধিত ব্যক্তিত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম।
বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুর কাদের হেলাল।
অনুষ্টানে বক্তারা বলেন, নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক একজন সৎ, দক্ষ, ও কর্তব্য পরায়ন কর্মকর্তা ছিলেন। তিনি লোভ লালসার উধ্বে থেকে গরিব দুঃখি সাধারন মানুষের কল্যানে ও নবীগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন। তাই নবীগঞ্জবাসী তাহাকে আজীবন মনে রাখবে।
অনুষ্টানে ভূমিহীন পরিবারের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হককে কয়েকটি মানপত্র দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com