সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ২ মেয়েকে ধর্ষণ করল পিতা থানায় মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে হত্যার হুমকি দিয়ে দু’মেয়েকে ধর্ষন করেছে পাষন্ড পিতা। এ ঘটনায় পাষন্ড আতর আলীর বিরুদ্ধে গতকাল সোমবার রাত ১১ টার দিকে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রির্পোট লেখা পর্র্যন্ত পুলিশ ধর্ষক আতর আলীকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ফোরকান আলীর পুত্র আতর আলী ওরপে আক্কার আলী তার দু’মেয়েকে হত্যার হুমকি দিয়ে নিজ ঘরে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো। সর্বশেষ গত ১২ ও ১৩ জুলাই গভীর রাতে তারই নিজ ঘরে আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও তার ছোট বোনকে ধর্ষণ করে পাষন্ড পিতা। বিষয়টি প্রথমে এরা তাদের ভাবীকে জানায়। তাদের ভাবী ধর্ষিতাদের চাচাতো ভাই শমসর আলীকে তাৎক্ষনিক মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করেন। এর পর শমসর আলী ওই এলাকার আশিক মিয়া মেম্বার, চেরাগ আলী, মস্তর আলী, জিলু মিয়া গংদের সাথে নিয়ে ঘটনার রাত সাড়ে ৩ টায় আতর আলীর বাড়িতে গিয়ে ধর্ষিতাদের জিজ্ঞাসা করলে তারা ঘটনার লোমহর্ষক বর্র্র্ণনাসহ বিস্তারিত তাদের চাচাতো ভাইসহ উপস্থিত লোকজনদের নিকট বলেন। এর পর ধর্ষিতাদের চাচাতো ভাই তাদের নিয়ে দীঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া ও মেম্বারগনকে জানালে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। গতকাল সোমবার রাত ১১ টার দিকে ধর্ষিতা দ’ুবোনকে সাথে নিয়ে তাদের চাচাতো ভাই শমসর আলী নবীগঞ্জ থানায় উপস্থিত হয়। পরে শমসর আলী বাদি হয়ে মেয়ে ধর্ষনকারী চাচা আতর আলী ওরপে আক্কার আলীর বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ ধর্ষক পিতা আতর আলীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com