নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৭ আগস্ট) নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তায়েম হোসেন চৌধুরীর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, ফখরুল ইসলাম নয়ন, দিনারপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন আহমেদ, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা মোজাম্মেল আহমেদ, স্বাধীন চৌধুরী, মো. হাসান, রাহিমা আক্তার রিমু, কামরান ইসলাম কাবির, রেদুয়ান আহমেদ, সাদিকুর রহমান, শাকিব আহমেদ, শিমুল আহমেদ, রাজু আহমেদ, তোফাজ্জল হক, তানভীর চৌধুরী প্রমুখ। ছাড়াও নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা নাহিদ ইসলাম, সোহান আহমেদ, মাশিউল আশরাফ মাহি সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা এতে অংশ নেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মো. হারুনর রশীদ। এসময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং বাংলাদেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। আয়োজক নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তায়েম হোসেন চৌধুরী বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ও আপোষহীন নেত্রী। আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি এবং আশা করি দ্রুত সুস্থ হয়ে তিনি আবার জনগণের মাঝে ফিরে আসবেন।”