স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় বানিয়াচঙ্গের নাইট মার্ডার মামলা ও হবিগঞ্জের মোস্তাক আহমদ ও রিপন শীল হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে প্রদান করা হবে। প্রতিবেদনে প্রতিটি প্রতিবেদনেই সাবেক সংসদ সদস্য, পুলিশ, জনপ্রতিনিধি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ অর্ধশত লোককে অভিযুক্ত করা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে প্রতিবেদন দাখিলের সময় নাম সংযোজন বিয়োজনের সম্ভাবনা রয়েছে। সুত্র মতে, বৈষম্য বিরোধী আন্দোলনে হবিগঞ্জ শহরে ২ আগষ্ট মোস্তাক আহমদ হত্যার হত্যার ঘটনায় মোস্তাক আহমদের ভাই ও এবং বানিয়াচঙ্গে গত বছরের ৫ আগষ্ট নাইন মার্ডারের ঘটনায় নিহত সাদিকুর রহমানের ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ দিকে ৪ আগষ্ট হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যার ঘটনায় কেউ অভিযোগ দায়ের না করায় আদালত স্বপ্রনোদিত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ ৩টির তদন্তের দায়িত্ব রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ ও তদন্তকারী কর্মকর্তা আসলাম উদ্দিন। দায়িত্ব পাবার পর তদন্ত টীম ইতিমধ্যে ৪/৫ দফা হবিগঞ্জ ও বানিয়াচং এসেছেন। তারা প্রকাশ্যে গোপনে, ছদ্ধবেশ সহ বিভিন্ন ভাবে তদন্ত করেছেন। প্রতিটি মামলায় মানিত স্বাক্ষী সহ এর বাহিরে সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। সেপ্টেম্বর মাসের মধ্যে ৩টি মামলারই প্রতিবেদন প্রদান করা হবে সুত্র প্রায় নিশ্চিত করেছে।
নির্ভরযোগ্য সুত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বানিয়াচঙ্গের নাইন মার্ডার মামলায় যাদের অভিযুক্ত করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েলইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দরুজ্জামান খান ধন মিয়া, নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, বড় বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি সভাপতি জয়নাল মিয়া, বড় বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি সাবেক সভাপতি হারুন মিয়া, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, পুরান তুফখানা মাসুম মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জয় চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তুষ রঞ্জন দেব, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয় কুমার দাশ, ১নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৪নং ইউপির সাবেক চেয়ারম্যান রেখাস মিয়া, ৪ নং ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, মাসুদ কোরাইশী মাক্কি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক শাহীন, কাউছার চৌধুরী, উপজেলা তাতীলীগ নেতা রুবেল মিয়া, শোয়েব আলী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক, বড় বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি জয়নাল মিয়ার ছেলে জসিম উদ্দিন, সাবেক সেচ্ছাসেবক লীগ সভাপতি আবু আশসাফ চৌধুরী বাবু, সাবেক উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল। এছাড়া তৎকালীন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন সহ কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে। ইতিমধ্যে গত ১৪ আগষ্ট ওসি দেলোয়ার হোসেনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন উর্ধতন পুলিশ কর্মকর্তার বাসায় হানা দিলে দিলেও তিনি আঁচ করতে পেরে সটকে পড়েন।
উল্লেখ্য, বানিয়াচঙ্গে বিগত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে ঘটনাস্থলে শেখ নয়ন হোসেন, মো: সাদিকুর রহমান, মো: আকিনুর রহমান, মো: হোসাইন মিয়া, মো: আশরাফুল আলম, মোজাক্কির মিয়া, মো: তাফাজ্জুল হোসেন মৃত্যুবরন করেন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে সোহেল আখঞ্জী এবং পরের দিন আনাস মিয়া নামের একজন হাসপাতাল মৃত্যুবরন করেন। ৯ জন নিহতের ঘটনায় ২৬৪ জনের নাম উল্লেখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগ দায়ের করা হয়।
অপর দিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ২ আগষ্ট হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় গুলিমে মোস্তাক আহমেদ নামে একজন নিহত হন। তার বাড়ি সিলেট জেলায়। এ ঘটনায় এস এস মামুন নামে একজন বাদী হয়ে হবিগঞ্জে মামলা দায়ের করেন। পরবর্তীতে নিহত মোস্তাক আহমদের ভাই বাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করেন। ৪ আগষ্ট আওয়ামীলীগের সাথে সংঘর্ষের ঘটনায় শায়েস্তানগর এলাকার বাসিন্দা রিপন শীল মারা যান। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। তবে আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযোগ না করায় আদালত স্বপ্রনোদিত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়। এ দুটি মামলার তদন্ত কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। পুলিশ, জনপ্রতিনিধিসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গও সহযোগি সংগঠনের নেতাদের অভিযুক্ত করা হচ্ছে। এর যাদের নাম শুনা গেছে তারা হলেন, সাবেক সংসদ সদস্য এডঃ আবু জাহির, সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, শংকর পাল, পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সদর থানার এসআই ওমর ফারুক, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, লাখাই উপজেলার সাবেক চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, জেলা আওয়ীলীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনউদ্দীন চৌধুরী সুমন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, নূর উদ্দীন চৌধুরী বুলবুল, এডঃ সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, তজম্মুল হক চৌধুরী, ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ ই রহমান তন্ময়, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সােেবক সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়, মহসিন মিয়া, ওয়াসিম মিয়া, ডিপজল, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছালেক মিয়া মেয়র, শায়েস্তাগহ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, আজিজুর রহমান খান সজল, মোতাহের হোসেন রিজু, বদরুল আলম, পুলিশ কনষ্টেবল মাহবুবুর রহমান, কাজী পলাশ।