শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় মেধাবী ও উচ্চ শিক্ষিতরা কেন থাকতে চায় না ?

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির ভিত্তি। শিশুদের প্রথম শিক্ষা গৃহীত হয় প্রাথমিক বিদ্যালয়ে। এ শিক্ষার মূল কারিগর হচ্ছেন প্রাথমিক শিক্ষক। ২১ বছর যাবৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। দীর্ঘ এ সময়ে নিজ বিদ্যালয়ে, বিভিন্ন প্রশিক্ষণে অনেক মেধাবী ও উচ্চ শিক্ষিতদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। কোমলমতি শিশুদের জন্য তাদের উদ্ভাবনী কর্ম কৌশল প্রশংসনীয়। কিন্তু দু:খের বিষয়, এদের অধিকাংশকেই দেখেছি পেশা বদল করতে। কেউ ব্যাংক, পুলিশ, অফিস সহকারী, এসব পেশায় আগ্রহ নিয়ে যোগদান করতে। এর কারণ হিসেবে আমার ধারণা, এখানে সম্মানের সঙ্গে সম্মানীর বিষয়টি ও প্রভাব বিস্তার করে। বিশ্বের দিকে নজর দিলে আমরা প্রথমেই দেখতে পাই ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা। এ দেশে সব চাইতে মর্যাদাপূর্ণ এবং উচ্চ বেতনভোগী পেশাজীবি হচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। আইন কিংবা চিকিৎসা পেশার চাইতে ও গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ভাবা হয় শিক্ষকতাকে। যার ফলে ফিনল্যান্ডের তরুণদের কাছে শিক্ষকতা সব চাইতে আখাঙ্খিত পেশা। এই দেশ জিডিপির ৬% সরাসরি শিক্ষা খাতে ব্যয় করে থাকে। পশ্চিমাদের অধিকাংশ এভাবেই শিক্ষা খাতে ব্যয় করে থাকে। আমরা যদি এশিয়া মহাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাই ৪৯ টি দেশের মধ্যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের সম্মানী ৪৫ তম। আর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। এমনকি গৃহযুদ্ধে জর্জরিত পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে ও কম। বর্তমান সময় বৈষম্য নিরসনের। শিক্ষা যেহেতু জাতি গঠনের মূল ভিত্তি, আমরা কি পারিনা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপযুক্ত সম্মান ও সম্মানী দিয়ে মেধাবী ও উচ্চ শিক্ষিতদের ধরে রাখতে, এ পেশায় আকৃষ্ট করতে ?। আশা করি প্রাথমিক শিক্ষকতা পেশায় এমন সুদিন আসবে যেদিন অন্যান্য পেশার লোকজন এ পেশায় আগ্রহ নিয়ে যোগদান করবে। -লেখক
ফনী ভূষণ দাস
সহকারী শিক্ষক।
কাউরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বানিয়াচং-হবিগঞ্জ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com