রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, শৃংখলা রক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সোমবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, সিনিয়র শিক্ষক কাজল মিয়া, সোনিয়া ইকবাল স্বম্পা, অভিভাবক মোঃ মতিউর রহমান, মাহবুবুর রহমান, শুভ্র মিয়াসহ অভিভাবকবৃন্দ। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, “আমাদের বিদ্যালয়ের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ওপর। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও অনুকূল পরিবেশ গড়ে তুলতে। অভিভাবকদের অনুরোধ করব, আপনারা সন্তানদের পড়াশোনা, উপস্থিতি ও শৃংখলার বিষয়ে নিয়মিত খোঁজ নেবেন এবং তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখবেন। একসাথে কাজ করলে আমাদের বিদ্যালয় শিক্ষার মানের দিক থেকে অগ্রগামী হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, “বিদ্যালয় কেবল বইয়ের জ্ঞান নয়, ভালো মানুষ তৈরির অন্যতম ক্ষেত্র। অভিভাবক ও শিক্ষকের সমন্বিত প্রচেষ্টায়ই শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। সন্তানদের পড়ালেখায় নিয়মিত খোঁজখবর রাখা, বিদ্যালয়ের সাথে নিবিড় যোগাযোগ রাখা এবং অনুপযুক্ত কাজে সময় নষ্ট না করে শিক্ষায় মনোযোগী করে তোলাই হবে আমাদের প্রধান দায়িত্ব। শিক্ষার মান উন্নয়নে আমরা শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলকে এক সাথে নিয়ে কাজ করতে চাই।”
এ সময় বক্তারা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com