বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিতর্কিত লোকদের নিয়ে গঠিত জেলা বিএনপির নির্বাচন কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দলের ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে ডেভিলদের নিয়ে ইউনিট কমিটি গঠন, অবৈধ অনুমোদন ও বিতর্কিত লোকজনকে নিয়ে গঠিত নির্বাচন কমিশন বাতিলের দাবিতে হবিগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ নিমতলা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার বলেন- যিনি সভাপতি প্রার্থী হয়েছেন, তিনিই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন, তিনিই সাইনিং পাওয়ার আছে বলে উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দিয়েছেন। আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আমরা কেউই দলের জন্য অপরিহার্য নয়। আমরা গত ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি। তাই আমরা চাই দলের মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, স্বচ্ছতা থাকুক। আমরা কারো পকেট কমিটির মাধ্যমে একটি কর্তৃত্ববাদী কাউন্সিল চাই না। হবিগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলা ও পৌর কমিটিতে অনিয়ম হয়েছে দাবি করে সমাবেশে জি কে গউছকে অভিযুক্ত করে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত মিয়া বলেন- তিনি নিজে বাসায় ডেকে এনে কাকে ভোট দেবে তা জেনে তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। তিনি আবার আমাদের কমিটির যুগ্ম আহ্বায়ক। আমরাও যুগ্ম আহ্বায়ক। কিন্তু আমাদের মতামত না নিয়ে তিনি তার মত সবকিছু করছেন। তিনি পকেট কমিটি করেছেন। আমরা ৩/৪ জন স্বাক্ষর করে যে কমিটি তার হাতে দিয়েছি, তাকে পাশ কাটিয়ে তিনি ডামি কপি তৈরি করে নির্বাচন কমিশনের হাতে দিয়েছেন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আবদাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এনামুল হক, সাবেক জেলা ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার প্রমুখ। প্রতিটি উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com