বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতা জিকে গউছের বিরুদ্ধে অপ্রচারের প্রতিবাদে নবীগঞ্জে ঝাড়ু মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছের বিরুদ্ধে ড. রেজা কিবরিয়ার বক্তব্যের প্রতিবাদে নবীগঞ্জ শহরে ঝাড়ু ও জুতা মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরে এই মিছিল অনুষ্টিত হয়। পরে এক পথসভায় বক্তারা বলেন- ১/১১ এর সময় বিনা অপরাধে গ্রেফতার হয়েছিলেন জিকে গউছ। পরবর্তিতে তৎকালিন সরকারের আমলে দেয়া সবগুলো মিথ্যা মামলা থেকে তিনি খালাস পান। বক্তারা বলেন, ডা. রেজা কিবরিয়া বরাবরই বলে আসছিলেন এ হত্যাকান্ডে জি কে গউছসহ বিএনপি নেতারা জড়িত নন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর হঠাৎ করেই জিকে গউছের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন ডা. রেজা কিবরিয়া। এ ঘটনায় হবিগঞ্জবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com