বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত চেরাগ আলীর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত চেরাগ আলী ১১ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার দুপুরে তিনি মারা যায়।
এ ব্যাপারে গত ১৬ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহত চেরাগ আলীর ভাই জমসেদ আলীর স্ত্রী সাজনা বেগম। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলায় ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং ৩ জন কোর্টে আত্মসমর্পন করে জেল হাজতে আছেন। ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিজয় দেবনাথ। মামলার আসামীরা হলেন, আবু শামা, রুবেল মিয়া, আলমগীর মিয়া, খেজুর মিয়া, জাকির মিয়া, জাহাঙ্গীর মিয়া, মোজাহিদ মিয়া, মসলম আলী। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে সাজনা বেগমের ছেলে আজিজুর রহমান মোবাইলে টিকটক দেখে আসামীদের বাড়ীর উপরে থাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় জাকির মিয়া নামে এক ব্যক্তি বাঁধা নিষেধ প্রদান করে। পরবর্তীতে সাজনা বেগমের ছেলে আজিজুর রহমান জাকির মিয়ার বাঁধা উপেক্ষা করে চলে যাওয়ার সময় জাকির মিয়ার সাথে আজিজুরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত চেরাগ আলীসহ বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ওই ঘটনা স্থানীয়ভাবে আপোষ মীমাংসার লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com