বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লুকড়ায় ত্রাণ বিতরণকালে জিকে গউছ ॥ আমরা ভাল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করতে চাই

  • আপডেট টাইম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি জনগণের দল। আওয়ামীলীগ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে বিএনপি কোনো দিন প্রশাসনকে সেইভাবে ব্যবহার করে নাই, ভবিষ্যতেও করবে না। বিএনপি সব সময়েই মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস। তাই জনগণের সাথে কেউ অন্যায় করব না, অন্য কেউ অন্যায় করলে সম্মিলিতভাবে প্রতিবাদ করব। তিনি গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণকালে জি কে গউছ আরও বলেন- আমি ১৫১৭ দিন আওয়ামীলীগের মিথ্যা মামলায় জেল কেটেছি। সভা-সমাবেশে পুলিশ পাহারায় থেকে আওয়ামীলীগ নেতারা আমাকে গালিগালাজ করতো। কিন্তু আমরা তো আজ তাদের সাথে সেই ব্যবহার করছি না। কারণ এগুলো ভালো মানুষের কাজ না। আমরা ভাল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয় জয় করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।
তিনি বলেন- শেখ হাসিনা যে অন্যায়, যে বৈষম্য সমাজে সৃষ্টি করে গেছেন তা দুর করে অন্তর্বর্তীকালিন সরকার একটি নির্বাচনের আয়োজন করবে। আওয়ামীলীগ গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এখন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। লুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জুলমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ইলিয়াছ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিন, এডভোকেট আফজাল হোসেন ও হাবিবুর রহমান হাবিব, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, নজরুল ইসলাম খান, সাইফুল ইসলাম রকি, স্থানীয় বিএনপি নেতা আহাদ মিয়া, দরস মিয়া, এনামুল হক এনাম, রায়হান উদ্দিন মেম্বার, নজরুল ইসলাম, বাবুল মিয়া, কামাল উদ্দিন লিলু, রুস্তম আলী, আয়াত আলী, চান মিয়া, হারুনুর রশিদ চৌধুরী, সাহাব উদ্দিন চৌধুরী, যুবদল নেতা আলাউদ্দিন মোল্লা, ইদ্রিস আলী, ফরিদ মিয়া, আবিদ আলী, তাহির মিয়া, আলফু মিয়া, কদ্দুস মিয়া, রাহুল মিয়া, জবেদ আলী, সফিকুর রহমান সফিক, ইলিয়াছ মিয়া, শহিদ মিয়া, মোশাহিদ মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com