বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের কালিগাছতলায় সরকারি খাল ভরাট জেলা বাপা নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালিগাছতলা এলাকার বাইপাস সড়ক সংলগ্ন সরকারি খাল ভরাটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ। এ সময় তারা খাল ভরাটের খোঁজখবর নেন ও এলাকাবাসীর সাথে কথা বলেন। গতকাল ২২ সেপ্টেম্বর রবিবার বিকালে বাপা নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, উল্লিখিত খালটির এক পাশে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের একটি সাইনবোর্ড টানানো আছে। সাইনবোর্ডে খালটিকে সরকারি সম্পত্তি ও এটিতে কোনও প্রকার স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞার কথা বলা আছে। বাপা নেতৃবৃন্দ দেখতে পান, বিশাল আয়তনের খালটির প্রায় এক চতুর্থাংশ ইতোমধ্যে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে তারা জানতে পারেন, কালিগাছতলা এলাকার বাসিন্দা ও বর্তমানে আমেরিকা প্রবাসী সুনীল বণিকের লোকজনের দ্বারাই মাটি ভরাটের কাজ চলছে। এলাকাবাসী খালটি ভরাট হয়ে গেলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কার কথাও জানান। পরিদর্শনকালে বাপা’র প্রতিনিধি দলে ছিলেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন। একই সময় ঘটনাস্থল পরিদর্শনে যান পৌর কাউন্সিলর সালাহউদ্দিন টিটু, পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের দুই পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ ও মোঃ গোলাম সামদানী এবং পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ ইব্রাহিম আলী। কাউন্সিলর সালাহউদ্দিন টিটু জানান, গত দু’দিন আগে এই সরকারি খাল ভরাটের খবর পাই। এরপর স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলোকে খবর দিই। এ অবৈধ ভরাট ও দখলের প্রক্রিয়া বন্ধ করতে হবে। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হরিপদ চন্দ্র দাশ বলেন, আমরা খালটি ভরাটের জন্য দায়ী ব্যক্তিদের খোঁজ করছি। তাদেরকে নোটিশ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com