বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আবুদাবীতে এক ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠান ও শুভ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশন। বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক, অলাভজনক দাতব্য সংগঠন। গত ১৭ সেপ্টেম্বর এই সংগঠনের শুভ সূচনা করা হয়। মোঃ ফাহাদ-এর সভাপতিত্বে এবং জুয়েল মাহমুদের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছাব্বির রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোঃ আলী নিশু, মহসিন, নাঈম, অলিউর রহমান রহমান, জুয়েল, সোহান, শামীম, মোকাদ্দস, নাদিম, আমিন, রাকিব, রানা প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে এর রূপরেখা তুলে ধরেন। মূলত তারা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অসহায় ও হত দরিদ্রদের উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই ক্ষেত্রে তারা এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com