বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দুর্নীতির অভিযোগে হবিগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মহসিনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেন। সমাবেশে বক্তৃতা করেন- রুহুল আমিন চৌধুরী, ফয়জুল ইসলাম, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও রিতা আক্তার প্রমূখ।
শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মহসিনের এমপিও নেই, তিনি বিএড’ও করেননি। জালিয়াতি করে তিনি স্কুলের প্রধান শিক্ষক হয়েছেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন সময় প্রায় ২০ লাখ টাকা বিভিন্ন খাত থেকে আত্মসাত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com