বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটুক্তি করার অভিযোগে সালেহ আহমেদ (৩৫) নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ৩ ঘন্টা সদর মডেল থানা ঘেরাও করে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে জনতা। গতকাল শুক্রবার বিকালে শহরের টাউন হল রোড এলাকার মোহাম্মদী হার্ডওয়ারের সত্তাধিকারী সালেহ আহমেদ তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেয় ‘রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স থাকলে যেমন মদ হালাল হয়না তেমনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করলে বিদআত- থেকে সুন্নাহ হবেনা।’ এ লেখাটি মুহুর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। মিছিল সহকারে মুসলিম জনতা থানা ঘেরাও করলে পুলিশ সালেহ আহমদকে আটক করে। প্রায় সহশ্রাধিক মুসলিম জনতাকে সামাল দিতে পুলিশের হিমশিম খেতে হয়। এক পর্যায়ে থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। তখন উত্তেজি মুসল্লিরা ফটক ভেঙ্গে থানার ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে।
অফিসার ইনচার্জ নূরে আলম মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হওয়ার জন্য আহবান জানান। এতে পরিস্থিতি আরও ঘোলাটে চলে যায়। তাদের একটাই দাবি অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। পুলিশ আইনের দোহাই দিয়ে শান্ত হওয়ার আহবান জানান। পরিস্থিতি সামাল দিতে সালেহ আহমেদকে থানা হাজত থেকে বের করে উক্ত অভিযোগে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে। তখন মুসল্লিরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে হাজতখানায় রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে থানার দরজা জানালায় ও গেইটে হামলা চালায় জনতা। এ সময় থানা এলাকার সড়কে যানবাহন চলালচ বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী থানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ওসি জানান, পরিস্থিতি শান্ত আছে অভিযোক্ত সালেহ আহমেদ পুলিশের হেফাজতে রয়েছে। আজ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com