মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অর্থ সহায়তা বিতরণকালে জিকে গউছ ॥ আমরা পুলিশকে বিএনপির বানাতে চাই না ॥ পুলিশ হবে জনগণের

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- গত ১৭ বছর অনেক অন্যায় ও জুলুম করার কারণে পুলিশ এখন দুর্বল। পুলিশ আওয়ামীলীগের হওয়ার কারণেই তাদেরকে খেসারত দিতে হয়েছে। আমরা পুলিশকে বিএনপির বানাতে চাই না। পুলিশ হবে জনগণের। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের কাজ। তিনি গতকাল শুক্রবার দুপুরে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০৮টি পরিবারের মধ্যে নগদ ১ হাজার টাকা করে অর্থ সহায়তা বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলামের পরিচালনায় নগদ অর্থ সহায়তা বিতরণ সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com