সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

তারেক রহমানের নির্দেশনায় জেলা যুবদলের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভারতীয় পানি আগ্রাসনে প্লাবিত বন্যার্তদের মাঝে হবিগঞ্জ জেলা যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার ১নং লোকড়া ও ২নং রিচি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সফিকুর রহমান সিতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় ত্রাণ বিতরণ সভায় বক্তব্য রাখেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনির রুবেল, সাবেক সদস্য শাহজাহান রনি, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, শাহ সালাউদ্দিন আহমেদ টিটু, মিজানুর রহমান সুমন ও মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। এ সময় জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com