বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনসহ ১১ কর্মকর্তা বদলি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের রদ-বদলের অংশ হিসেবে এবার হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন এবং ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী— সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখকে পুলিশ সুপার হিসেবে যুক্ত করা হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মো. গোলাম আজাদ খানকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া মাগুরার পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত, নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডলকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেনকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত এবং পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আবদুস ছালামকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com