বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ কৃষি অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কৃষকের নামে সরকারী কৃষি যন্ত্রপাতি বরাদ্দ নিয়ে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ উপজেলার কৃষি অফিসার বিধান দেবনাথের বিরুদ্ধে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মোঃ বাহারুল চৌধুরী নামে একজন কৃষক সম্প্রতি সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আজমিরীগঞ্জ কৃষি অফিসার বিধান দেবনাথ ২০২২-২৩ অর্থ বছরে সরকারী সুবিধা দেয়ার কথা বলে কৃষকদের নিকট থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে যান। পরবর্তী ওই কৃষকদের নামে কম্বাইন, হারবেষ্টার, রিপার, পাওয়ার থ্রেসার, পটেটোডিগার, সিটার, রাইচ ট্রান্সফরমার, ড্রায়ার বরাদ্দ আনেন। কিন্তু এগুলো কৃষকদের না দিয়ে গোপনে বিক্রি করে ফেলেন। তিনি বলেন, আজমিরীগঞ্জ উপজেলায় কৃষকদের নামে অসংখ্য কম্বাইন, হারবেষ্টার বরাদ্দ হলেও বাস্তবে ৪/৫টি মেশিন দেখা যায়।
অভিযোগে উল্লেখ করা হয়, কৃষকদের নামে বরাদ্দকৃত মেশিন যন্ত্রপাতি বিক্রি করে বিধান দেবনাথ বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com