বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদে ছাত্র-জনতার মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি প্রতিবাদ ও টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি, রেলওয়ে কোয়ার্টার বাণিজ্য, বিদ্যুৎ বাণিজ্য চরম আকার ধারণ করেছে। কালোবাজারিদের কারণে সাধারণ যাত্রীরা টিকেট পাচ্ছেন না, ফলে দ্বিগুণ মুল্যে টিকেট ক্রয় করতে হয়। এছাড়াও রেলওয়ের পিডব্লিও সাইফুল্লাহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে আতাত করে রেললাইনের পাতসহ নানান যন্ত্রপাতি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আইডব্লিও মিঠুন দাস রেলের নিয়োগ বাণিজ্য, অস্থায়ী কর্মচারীদের থেকে মাসোহারা নেওয়া সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও টিকেট কালোবাজারি বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানাই। এ সময় দুর্নীতিবাজ ও কালোবাজারি বন্ধ করা না হলে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার গৌরপ্রসাদ দাস পলাশের কাছে তাদের দাবি তুলে ধরা হলে তিনি দুর্নীতি ও কালোবাজারি বন্ধে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com