মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা ॥ যাবেন লন্ডনে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশের সদ্যপলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে। একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। তবে আগরতলা এবং নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন, কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ছেড়ে যায়। ভারতের গণমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস ও ইন্ডিয়া ডট কম জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বিমানের ফ্লাইটে উঠবেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com