বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হাজারো ছাত্র-জনতার প্রতিবাদী স্লোগান ও গানে উত্তাল নবীগঞ্জ

  • আপডেট টাইম সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। হাজারো ছাত্র-জনতার অংশগ্রহণে গতকাল বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবীগঞ্জ শহরে এ কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় প্রায় দেড় ঘন্টাব্যাপী প্রধান সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। তবে কর্মসূচী শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল বেলা দেড়টা থেকে শহরের মধ্যবাজারস্থ জে.কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। আড়াইটার দিকে জে.কে স্কুল থেকে মিছিল নিয়ে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের গাজির টেক পয়েন্টে প্রায় দেড় ঘন্টা অবস্থান করেন তারা। বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী শেষ করে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। অবস্থান শেষ করে মিছিল নিয়ে আবার জে.কে স্কুল প্রাঙ্গণে ফিরে যান শিক্ষার্থীরা। সেখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়। আজ (সোমবার) বেলা ১১টায় ফের অসহযোগ আন্দোলনের সমর্থনে নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে জানা গেছে। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, শিক্ষক কৃষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় ‘জেগেছে রে জেগেছে, ছাত্র-জনতা জেগেছে’, ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’, ‘‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ ‘জ¦ালো রে জ¦ালো, আগুন জ¦ালো, স্বৈরাচারের গদীতে, আগুন জ¦ালাও একসাথে’ সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানের পাশাপাশি দেশাত্ববোধক বিভিন্ন গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা যখন যে কর্মসূচি ঘোষণা করেন, তারা সেই কর্মসূচি পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com