শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে বাংলাদেশ স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিল সভা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ “পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো” এ শ্লোগানে চুনারুঘাটে বাংলাদেশ স্কাউটস চুনারুঘাট উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, চুনারুঘাট উপজেলার সভাপতি আয়েশা আক্তারের সভাপতিত্বে এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শুকরানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ও জিল্লুর রহমান, জেলা স্কাউটের কমিশনার কামাল উদ্দিন, সম্পাদক শাহজাহান কবির, জেলা ক্লাব লিডার মোহাম্মদ জিয়াউর রহমান ও মাধবপুর উপজেলা কমিশনার সোলেমান মিয়াসহ চার শতাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। সভায় ৪ শতাধিক কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য একটি কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তারকে পদাধিকার বলে সভাপতি, কমিশনার হিসেবে কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন, সম্পাদক হিসেবে সাটিয়াজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ ও কোষাধক্ষ্য হিসেবে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত চন্দ্র দেবকে মনোনিত করা হয়েছে। পূর্নাঙ্গ উপজেলা নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে অত্র উপজেলার স্কাউটিং কার্যক্রম বেগবান করে শিক্ষার্থীদেরকে আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com